![]() |
| Digital Marketing |
বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং কে বলা যায় একটি কোম্পানি, কোম্পানির পণ্য বা সেবার প্রচার ও প্রসারের জন্য অন্যতম প্রধান হাতিয়ার। এর প্রধান কারণ – যুগের চাহিদা। বর্তমান যুগ ডিজিটাল যুগ।
আপনি এখন যে পৃথিবীতে বাস করছেন তার সর্বত্র ছড়িয়ে আছে ডিজিটাল প্রযুক্তির ছোঁয়া। সাধারন মানুষ, বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন এর কাছে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, সোশ্যাল মিডিয়া, অনলাইন কমিউনিকেশন ও শেয়ারিং ইত্যাদির জনপ্রিয়তা দ্রুত গতিতে বাড়ছে। তাই বর্তমান যুগে আপনি যদি অল্প পরিশ্রমে খুব সহজে আপনার পণ্যের প্রচার ও মার্কেটিং করতে চান, তাহলে আপনাকে ডিজিটাল মাধ্যম ব্যবহার করতেই হবে। আর ডিজিটাল মাধ্যম ব্যবহার করে প্রচারণা চালানো মানেই হচ্ছে ডিজিটাল মার্কেটিং।সেই সাথে আপনি কীভাবে ডিজিটাল মার্কেটিং কে পেশা হিসেবে নিতে পারেন তা নিয়ে আলোচনা করবো। প্রথমেই আসুন দেখে নেই ডিজিটাল মার্কেটিং এর বিভাগ বা প্রধান কার্যাবলি কি কি?
- ওয়েব এবং অ্যাপ ডিজাইন
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও)
- সোশ্যাল মিডিয়া মার্কেটিং
- কনটেন্ট মার্কেটিং
- ওয়েব এনালিটিক্স
- ভিডিও প্রোডাকশন এন্ড মার্কেটিং
- পেইড এডভার্টাইজিং ক্যাম্পেইন
- ই-মেইল এবং এসএমএস মার্কেটিং




No comments:
Post a Comment