Breaking

Ultimate Fishing

Sunday, July 9, 2017

বেসিক ধারনা: অনলাইনে টাকা আয়?

বর্তমান বিশ্ব তথ্য প্রযুক্তিতে সম্মৃদ্ধ। প্রযুক্তিতে সারা বিশ্ব আজ হাতের মুঠোয়। প্রযুক্তি তথা ইন্টারনেট ছাড়া বিশ্ব আজ অচল। আমরাই বা কতটুকু এগিয়েছি? প্রযুক্তি আমরা এখন ও তৃতীয় বিশ্বে রয়ে গেছি। যার কারণ আজ বিশ্ব 5-6 জেনারেশনে থাকলেও আমরা এখন ও তৃতীয় জেনারেশনে অবস্থান করছি। তবে ইন্টানেট এর মাধ্যমে আয়ের ক্ষেত্রে আমরা সারাবিশ্বে তৃতীয়।  প্রথম অবস্থানে রয়েছে ফিলিপাইন আর দ্বিতীয় অবস্থানে ভারত।

ইন্টারনেটে আয় করার জন্য হাজারো  উপায় যেমন আছে তেমনি হাজারো প্রতারনার ফাঁদ ও বিদ্যমান। তাইতো অনলাইন শুনলে মানুষ এখন ও ভয় পায়। আর আমাদের দেশে অনলাইন মানে ভয়ংকর কিছু। তা বিস্তারিত বর্ণনা করাটাও দু:সাহসের।

সেখানে আর যাচ্ছি না, অনলাইনে আয় করার বেসিক কতগুলো বিষয় তুলে ধরা যাক্। বর্তমান সময়ে সবচেয়ে বড় ফ্লাটফর্ম হলো ফ্রিলেন্সিং। যাকে আমরা স্বাধীন পেশা হিসেবে জানি। অবাক হবার কিছু নেই। স্বাধীন পেশাতে আয় করতে হলে ইন্টারনেটের সুব্যবহার জানা আবশ্যক। আপনি কি জানেন, কি বিষয়ে অভিজ্ঞ, কি পারেন সেটা আগে বের করুন।  তার পর বেসিক কিছু টিপস্ দেখে নিন আয় করুন লাখ লাখ টাকা। কথাটা কাল্পনিক হতে পারে কিন্তু বাস্তব। অনলাইনে এমন কতগুলো মার্কেটপ্লেস আছে যেখানে আপনি যা পারেন তা দিয়ে আয় করতে পারবেন। মনে করেন আপনি হাল চাষ করতে জানেন। তা দিয়েও আয় করতে পারবেন। অথবা রান্না করতে জানেন তা দিয়েও আয় করা যায়। অর্থাৎ যেটা জানেন তাই অনলাইনে আয়ের উতস হতে পারে। বিষয়টা খুব সহজ হয়ে গেল না? আসলে সহজ যদি সঠিক পথে হাটতে পারেন, সঠিক নির্দেশনা পান, কাজ করার মানসিকতা থাকে, দৈর্য্যশীল হতে পারেন।

বিষয় টা আরো সহজ হতো যদি সরকারিভাবে সহযোগিতা করা হতো তাহলে হাজারো বেকারদের আর চাকরির পেছনে দৌড়াতে হতো না। তবে আজ বহু ফ্রিলান্সার বাংলাদেশে কাজ করে তাদের লাইফে আমুল পরিবর্তন আনতে পেরেছে। তাই আর দেরি কেন আপনিও শুরু করতে পারেন।

ধারাবাহিকভাবে ইন্টারনেটে আয় করার প্রয়োজনীয় টপিক নিয়ে আমরা পরবর্তী পোস্টে আলোচনা করব। টিপস্ গুলো পেতে হলে সাথেই থাকুন। পেইজে লাইক দিয়ে রাখুন।

No comments:

Post a Comment